Breaking News
Loading...

বুয়েট ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক (এনসিটিবি) ভবনে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি বলেন বুয়েটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একাডেমিক কাউন্সিলে বেশকিছু সিদ্ধান্ত হয়েছে। এতে এইচএসসি পরীক্ষার পরিমার্জিত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

বুয়েট প্রশাসনের সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা হয়েছে। বুয়েটের একাডেমিক কাউন্সিল সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ডা. দীপু মনি।

Post a Comment

0 Comments